মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জুলাই মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকায় এবার যুক্ত হবে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার। চলতি জুলাই মাসেই এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে তার তালিকা আমরা প্রকাশ করবো।’

তিনি বলেন, গত সপ্তাহে এটা না করার কারণটা হলো, ‘আমাদের কমিশনের সিদ্ধান্তটা মিনিস্টার এপ্রুভাল হয়ে আসতে হবে সেটার জন্য। তবে আজ আমি বলতে পারবো, এটা চলতি মাসে হবে।’

ভোটে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল হওয়ার বিদ্যমান ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘গত কমিশনের সভার পরেই কমিশনার বলেছিল যে, আমরা এটা (ইভিএম) আর ব্যবহার করবো না। এখন এটার ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটা কমিটি করা হবে, সে কমিটি ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর