মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দেবেন যে দুই হাসপাতালে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে উত্তরার বাংলাদেশ মেডিকেল ও কুয়েত মৈত্রী হাসপাতালে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।      

বিমান বিধ্বস্তের এ ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ৩০ জনকে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের  নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম। উত্তরার বাংলাদেশ মেডিকেল ও কুয়েম মৈত্রী হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে প্রাথমিকভাবে জেনা গেছে। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর