শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হৃদয়বিদারক দৃশ্য ঢামেক হাসপাতালে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দগ্ধ শরীরে যখন আহতদের হাসপাতালে আনা হচ্ছে, তখন চারদিকে ছড়িয়ে পড়ছে কান্নার রোল।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে এ ঘটনায় আহত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  যাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আর ১০ থেকে ১৫ জনকে সেখানে সেবা দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে। তবে আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি অনেকের ৩০-৪০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কেউ হাতের চামড়া হারিয়েছেন, কারো মুখ ঝলসে গেছে।

অভিভাবকেরা ছুটে এসে সন্তানকে খুঁজছেন, কেউ নাম জানে না, শুধু পোশাক দেখে শনাক্ত করার চেষ্টা করছেন।হাসপাতালের করিডোরে অসংখ্য অভিভাবক কান্নায় ভেঙে পড়েছেন। কেউ চিৎকার করছেন, কেউ ঘটনায় হতবিহ্বল।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর