শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান

গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সাথে গোপালগঞ্জের ঘটনায়  গঠিত তদন্ত  কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । 

তিনি বলেন, ‘এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এর জন্য কে দায়ী কমিটি তা খুঁজে বের করবে। কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হচ্ছে। প্রয়োজন হলে নিহত বাকিদেরও ময়নাতদন্ত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন থার্ড টার্মিনাল চালু হলে সমস্যা অনেক কমে যাবে। আগে যে ছোটখাটো সমস্যা হতো এটা আর থাকবে না। বিদেশ থেকে বাংলাদেশে আসা ও যাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের চলাচল অনেক সহজ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। নতুন এই থার্ড টার্মিনালে আমাদের ইমিগ্রেশন পুলিশের অন্তত ৪শ’ সদস্য প্রয়োজন হবে।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর