সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ফের ইসির ওয়েবসাইটে ‘নৌকা’ প্রতীক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে হঠাৎ করেই সরিয়ে ফেলা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’। তবে কিছু সময়ের ব্যবধানে ফের ইসির ওয়েবসাইটে দেখা গেছে নৌকা প্রতীকটি।

আজ বুধবার(১৬ জুলাই) বিকেল থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, আবারও কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর ৬ নাম্বারে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং তার পাশেই নৌকা প্রতীক।

সরিয়ে ফেলার পর ফের ইসির ওয়েবসাইটে ‘নৌকা’ প্রতীক

তবে এর আগে সকালে প্রতীক সরানোর পরে ইসি জানায়, এটি ছিল একটি ‘কারিগরি ত্রুটি’। নৌকা প্রতীক সরিয়ে ফেলার ঘটনায় জনমনে তৈরি হওয়া প্রশ্ন এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় সরকারি প্রতিষ্ঠানটি।

এর আগে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর