শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান

প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণার ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের: প্রেস উইং

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন “জাতীয় সংস্কারক” ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে।

এতে আরও বলা হয়েছে, সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূসকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করার ইচ্ছা নেই এবং সরকার অধ্যাপক ইউনূসকে এই ধরণের কোনও উপাধি দেওয়ার পরিকল্পনাও করে না।

বিবৃতিতে বলা হয়েছে, রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে এবং কী ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর