শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি এনসিপিসহ নিবন্ধন চাওয়া নতুন ১৪৪ দল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য ইসিতে  আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের তথ্য যাচাই বাছাইয়ে সব দলের কোনো না কোনো ঘাটতি পাওয়া গেছে। এজন্য ১৫ দিন সময় দিয়ে প্রথম ধাপে ৬২টি দলকে আজ মঙ্গলবারই চিঠি দিচ্ছে নির্বাচন কমিশনে (ইসি)।আর দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮২টি দলকে চিঠি দেবে ইসি। 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে।

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর