মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে দুদকের চিঠি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এ বিভিন্ন প্রতিষ্ঠানের দান-অনুদান সংক্রান্ত তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দেওয়া এ চিঠি সম্পর্কে আজ দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, চিঠিতে সময়ের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আজ সোমবারের মধ্যে এনবিআরের কাছে এ সংক্রান্ত তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি, সিআরআই ট্রাস্টি সজিব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে।

চিঠিতে দুদক উল্লেখ করা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র আইনানুগভাবে জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

এই অভিযোগের অনুসন্ধানে সাত সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে দুদক। অনুসন্ধান টিমের নেতৃত্বে রয়েছেন উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মুর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর