মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে গেছেন।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে তৌহিদ হোসেন জানান, যদি সুযোগ থাকে তবে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে তিনি আলোচনা করবেন।

প্রসঙ্গত, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ১২ জুলাই পররাষ্ট্র উপদেষ্টার ঢাকা ফেরার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর