মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ। 

আজ মঙ্গলবার(৮ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়-‘২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রতিপাদ্য : ‘আমার চোখে জুলাই বিপ্লব’

যারা অংশ নিতে পারবে :

– ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী
– স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী
– যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী
– এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)

আইডিয়া জমা দেওয়ার কাঠামো

১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে:
– আইডিয়ার শিরোনাম
– বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য
– বাস্তবায়ন পরিকল্পনা
– আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লাখ টাকা)
– প্রত্যাশিত প্রভাব
– প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য

জমাদানের নিয়মাবলি

জমাদানের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৫
জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ

– দেয়ালচিত্র
– পথনাটক বা মঞ্চনাটক
– প্রদর্শনী
– ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান

– বা যেকোনো উদ্ভাবনী ধারণা

বাস্তবায়নের প্রক্রিয়া

নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রতিযোগিতায় জয়ী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সকল আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর