শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আন্তর্জাতিক আম্পায়ার আফগানিস্তানের শিনওয়ারি মারা গেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে আফগানিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ার মৃত্যুবরণ করেছেন।

আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ।

আন্তর্জাতিক অঙ্গনে শিনওয়ারি পরিচিত মুখ ছিলেন। আম্পায়ারিং ক্যারিয়ারে ৩৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দায়িত্ব পালন করেছেন তিনি।

দেশের ঘরোয়া পর্যায়েও নিয়মিত ছিলেন। প্রথম-শ্রেণির ৩১টি, লিস্ট ‘এ’ ৫১টি এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৬টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এক শোকবার্তায় আফগান বোর্ড বলেছে, বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত আফগানিস্তান ক্রিকেট।

বোর্ড আরও বলেছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

আফগান ক্রিকেটে তার অবদানকে স্মরণ করে এসিবি জানিয়েছে, চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন শিনওয়ারি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর