রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিগত তিন নির্বাচনের বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে সুযোগ দেওয়া হবে না: সিইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

বিগত তিন জাতীয় নির্বাচনে যে সকল বিদেশি পর্যবেক্ষক নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ বলে বৈধতা দিয়েছেন তাদেরকে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরইমধ্যে পর্যবেক্ষক নীতিমালা তৈরি হয়েছে বলেও জানান তিনি।আজ মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং–এর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।সিইসি জানান, নির্বাচনের তারিখ নিয়ে কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে কোনো আলাপ হয়নি। নির্বাচনের আগে তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে কানাডা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান সিইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়েও জানতে চান কানাডার রাষ্ট্রদূত। এবার নির্ভরযোগ্য ও দায়িত্বশীল পর্যবেক্ষক আনা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন,‘ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে আমরা পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি, আগত নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষকগণ অংশ নেবেন। তবে, যেসব সংস্থা বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে অন্ধভাবে ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছে, তাদের এবার আমন্ত্রণ জানানো হবে না।’বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, এই বিষয়ে কানাডা থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পাওয়া যাবে আশা করছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর