বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর গোপালগঞ্জের সম্পদ জব্দ ও দুটি ব্যাংক হিসাব এবং একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক রাকিবুল হায়াত।

জব্দের আদেশ পাওয়া জমির মধ্যে রয়েছে গোপালগঞ্জে ৪ শতাংশ ডোবা জমি, ১০ শতাংশ নালা জমি ও ঢাকার উত্তরায় রাজউকের বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি। এছাড়া স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুই হিসাবে ৫ লাখ ৮৬ হাজার টাকা ও ৫ লাখ টাকা মূল্যের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, লিকু দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এসব সম্পদ বর্তমানে তার নিজ দখলে রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার মালিকানাধীন সম্পদসমূহ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে বিচার প্রক্রিয়া চলাকালে এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না-ও হতে পারে। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর