শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী

মক্কার জুমার খুতবা শোনা যাবে ৩৫ ভাষায়

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

সৌদি আরবের পবিত্র মক্কায় প্রথমবারের মতো মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত শুক্রবারের জুমার খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করা হবে।

আজ শুক্রবার (৪ জুলাই) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এই ঘোষণা দেন।

এদিন খুতবা প্রদান ও জুমার নামাজের ইমামতি করবেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস।

এএফপির খবরে বলা হয়, এর উদ্দেশ্য হলো ইবাদতকারীদের ও উমরাহ পালনকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা এবং জুমার দিনের ফজিলত ও আদব তুলে ধরা।

সৌদি গ্যাজেটের খবরে বলা হয়, সৌদির ধর্ম বিষয়ক প্রশাসনের উপদেষ্টা এবং মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ফাহিম আল-হামিদ জানিয়েছেন, খুতবার বহুভাষিক অনুবাদ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে এবং সংস্কৃতি ও সভ্যতার আদান-প্রদানে একটি দীর্ঘমেয়াদি সেতু হিসেবে কাজ করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর