শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আশুরা পালনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

আশুরাকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তা ঝুঁকি নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার।

 আজ বৃহস্পতিবার (৩ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার আরো বলেন, ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।

মো. সারওয়ার বলেন, মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ বহন করা যাবে না। পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা, সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর