বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শরীয়তপুরের সাবেক মেয়র পারভেজ আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে ঢাকার বনশ্রী এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ডিবির একটি দল তাকে বনশ্রীর বাসা থেকে আটক করে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পারভেজ রহমান জন ৭৩ নম্বর আসামি। মামলায় ৩০২/২০১/১২০বি/৩৪ ধারায় হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় ঘটনাস্থল ছিল ঢাকার যাত্রাবাড়ী থানার চৌরাস্তার সড়ক, যেখানে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২টার দিকে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে।

মামলার এফআইআর সূত্রে জানা যায়, মামলাটি প্রথমে আদালতের নির্দেশে এ বছরের ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়। এরপর পুলিশের তদন্তে সাবেক মেয়র পারভেজ রহমানকে এজাহারে আসামি করা হয়।

অ্যাডভোকেট পারভেজ রহমান জনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে ডিবির একটি টিম পারভেজ রহমান জনকে আটক করে নিয়ে যায়। জানানো হয়, যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। পরে জানা গেছে, তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন।

এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার হয়েছেন কি না, এ বিষয়ে অফিসিয়ালি এখনো কোনো তথ্য পাইনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর