বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিট হতে না পারায় অনিশ্চয়তায় তিন সিনেমা শাবনুরের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

বহু বছর ধরেই সিনেমায় নেই শাবনূর। একমাত্র সন্তান আইজানকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছিলেন। মাঝে মাঝে আসতেন, কিছুদিন থেকে চলেও যেতেন। সেই শাবনূর এবার দেশে এসে নতুন খবর দিলেন। তিন-তিনটি নতুন চলচ্চিত্রে অভিনয় করার খবর দিয়ে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিলেন অনুরাগীদের মাঝে।  ছবিগুলো হচ্ছে সেগুলো হলো ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’।

তিনটি সিনেমার ঘোষণা দিলেও কোনোটিরই শুটিং শুরু করতে পারেননি শাবনূর। তার আগেই ফিরে যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়।

কোনো সিনেমার শুটিং না করেই শাবনূর অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন তিনি। তাই ফিট হতেই ফিরে গিয়েছেন শাবনূর। কিন্তু এবার চলে যাওয়ার পর ফের করবে ফিরবেন সেটা অজানা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর