মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রূপালী ব্যাংকের কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

ডাটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে  রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। 

বাংলাদেশ ব্যাংকের ‘অফসাইট সুপারভিশন বিভাগ’ (ডিওএস) মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, আগামী ৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে ৮ জুলাই (সোমবার) পর্যন্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

রূপালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই অনুমতি প্রদান করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে ব্যাংকের ডাটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্নে পরিচালনার স্বার্থেই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর ব্যাংকের সব কার্যক্রম আগের মতোই স্বাভাবিকভাবে চলবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ব্যাংকের সাময়িক এ কার্যক্রম বন্ধের কারণে গ্রাহকদের কিছুটা ভোগান্তি হতে পারে, তবে কর্তৃপক্ষ বলছে, অগ্রাধিকার ভিত্তিতে কাজটি সম্পন্ন করে দ্রুততম সময়ে সেবা চালু করা হবে


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর