মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ না করার হুঁশিয়ারি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে জামায়াতে ইসলামী। তবে জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো—একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে, মানুষকে মুক্ত করা গেছে। ‘জুলাই ব্যর্থ হয়েছে’—এটা বলার সময় এখনও আসেনি বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে—না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করবো না।

দলটির নায়েব আমির আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে—যা গত ৫৪ বছরেও হয়নি। সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা, সেটার লাগাম টেনে ধরার চেষ্টা করছি। তবে বিএনপিসহ তিনটি দল বাদে আমরা সবাই এক হয়েছি।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাজনৈতিক নেতারা শুধু নির্বাচনের জন্য কথা বলছেন, কিন্তু বিচার ও কাঠামোগত সংস্কারের বিষয়ে নীরব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর