মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী হাসিনার দেশত্যাগের খবর দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর সর্বপ্রথম প্রকাশ করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই অর্জনের খবর জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ বিপ্লব’ ও শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য ‘অনারেবল মেনশন’ (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছেন। এই স্বীকৃতি প্রদান করেছে এশিয়ার মর্যাদাসম্পন্ন সংবাদ পুরস্কার প্রদানকারী সংস্থা দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া (SOPA)।

২০২৫ সালের এসওপিএ অ্যাওয়ার্ডসে এই স্বীকৃতি প্রদান করা হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর