মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

আগামী আগস্ট মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি সফরে মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে ওআইসি সম্মেলনসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, আসিয়ানের সদস্য রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। তবে বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে আগ্রহী এবং এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত ১৯ জুন চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্য সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এই বৈঠক কোনো পক্ষকে কোণঠাসা করার উদ্দেশ্যে নয়, বরং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলো প্রত্যাবাসন। এ বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো একমত।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর