বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৪৩ দিন পর ঢাকা দক্ষিণ নগর ভবনে ফিরলেন প্রশাসক

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে অফিস করলেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি নগর ভবনে পৌঁছালে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ডিএসসিসি কর্মচারীরাও অভ্যর্থনা জানিয়েছেন প্রশাসককে। আন্দোলনের সময়কার দ্বন্দ্ব ভুলে আপাতত সকল পক্ষই সহযোগিতার বার্তা দিয়েছেন।

নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহজাহান মিয়া বলেন, ‌‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ হাতে নিচ্ছি। এর মধ্যে দ্রুত বাজেট প্রণয়ন অন্যতম। আজ থেকেই সব বিভাগের কার্যক্রম পুরোদমে চালু হবে।’

তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশার ওষুধের ডোজ দ্বিগুণ করার চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি  বলেন, আমরা তাকে (প্রশাসককে) স্বাগত জানিয়েছি। আপাতত কোনো অসহযোগিতা নেই। ইশরাক হোসেন আমাদের সবাইকে প্রশাসকসহ সব দপ্তরকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁর সমর্থকেরা। সেই থেকেই প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে প্রবেশ করতে পারেননি।

প্রশাসকের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর