বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আগামী সপ্তাহে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে পারমাণবিক চুক্তির বিষয়ে  বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট  ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আগামী সপ্তাহে আলোচনা করবেন। এর মধ্য দিয়ে ইসরায়েল ও তেহরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে যে সংলাপ ব্যাহত হয়েছিল, তা আবার শুরু হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি তোমাদের একটা কথা বলি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা হয়তো একটা চুক্তিও সই করতে পারি। তবে আমি জানি না।’

ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে আবার আলোচনা শুরু করতে বিশেষভাবে আগ্রহী নন। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে বলেও জোর দিয়ে জানান তিনি।

তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে তারা যুদ্ধে লড়াই করেছে। যুদ্ধ শেষ হয়েছে।’

 

যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পারমাণবিক সামগ্রী স্থাপনাগুলো থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের হাতে পারমাণবিক সামগ্রী সরিয়ে নেওয়ার মতো পর্যান্ত সময় ছিল না।

 

যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, এসব অত্যন্ত ভারী, সরানো খুবই কঠিন। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। রুবিও বলেন, আলোচনা আবার শুরু হবে কি-না তা নির্ভর করবে ইরান এতে অংশ নেওয়ার আগ্রহের ওপর।

 

এরপর ট্রাম্প বলেন, আমি মনে করি না এটা প্রয়োজনীয়। তারা একটি যুদ্ধে ছিল, তারা লড়াই করেছে এবং এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে। কোনও সমঝোতা হলো কি-না তা আমি পরোয়া করি না। আমরা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি।সূত্র: বিবিসি, আল জাজিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর