শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান

কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন, বিচার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার।

বুধবার (২৫ জুন) বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ট্রস্টারকে তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অবদানের জন্যও প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়নের যাত্রায় জার্মানি সবসময়ই আমাদের একটি নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি বাংলাদেশের উন্নয়নে ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করে আসছে। এ সময় রোহিঙ্গাদের জার্মানির মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, পেশাগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ স্থানে কাজ করেছি, কিন্তু বাংলাদেশ সত্যিই আলাদা। এখানকার মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। ইনভেস্টমেন্ট সামিট একটি ভালো উদ্যোগ ছিল। সংস্কার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করি। এ সময় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এ সময় এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর