শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মেট্রোরেলের উত্তরা সেন্টার ও বিজয় সরণি স্টেশনে বুধবার অগ্নিনির্বাপণ মহড়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার মেট্রোরেলের দুটি স্টেশনে বুধবার (২৫ জুন) অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হবে। উত্তরা সেন্টার ও বিজয় সরণি স্টেশনে এই মহড়া পরিচালনা করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর প্রশাসক একেএম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বুধবার বেলা সাড়ে ১১টায় উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনে এবং বিকাল ৩টায় বিজয় সরণি মেট্রোরেল স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে একটি প্রশিক্ষণমূলক অগ্নিনির্বাপণ মহড়াও অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর