মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

গুম কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এস.আর.ও. নম্বর ২৬৭-আইন/২০২৫ এর কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ (অ্যাক্ট নং ৭ অফ ১৯৫৬) এর সেকশন-৩ এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত অ্যাক্ট-এর অধীন ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জারীকৃত প্রজ্ঞাপন এস. আর.ও. নম্বর-৩১২-আইন/২০২৪ দ্বারা গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করিল।

উল্লেখ্য, গুম কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর