বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে সোমবার (২৩ জুন) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ জুন) কলকাতার বাংলাদেশ উপ- হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী তার পক্ষ হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা প্রেরণ করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।

এটি ছিল ভারতের কোন মুখ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ।

সাক্ষাৎ কালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে দিল্লিতে হাইকমিশনারের দায়িত্ব পালন করা দুই বাংলাদেশি মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান তাদের সময়ে মমতা ব্যানার্জীর সাক্ষাৎ চাইলেও পান‌নি। সে হিসাবে ৯ বছর পর মমতা ব্যানার্জীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাইকমিশনার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর