মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে করা মামলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইয়াসির আরাফাত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতে তাঁকে মিন্টু রোডে ডিবি কার্যালয় নেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে তিনি অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর