মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসিকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মবে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ সোমবার (২৩ জুন) দুপুরে সচিবালয়ে পরিবেশ দিবস নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, মব বন্ধের চেষ্টা করছে সরকার।

বৃক্ষরোপণ অভিযান নিয়ে উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে। সেখানে বিকল্প জীবিকার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। খোলা বালু নিয়ে ঢাকা শহরে কোনো পরিবহন চলাচলা করবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ একসাথে অভিযান চালাবে।

তিনি আরও বলেন, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে কটন বাট ও স্ট্র, একবার ব্যবহৃত এই দুটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এই পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে।

এছাড়া শপিং সেন্টারগুলো পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে দাবি করে রিজওয়ানা হাসান বলেন, কাঁচা বাজারে পলিথিন আছে এ জন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেয়া হচ্ছে। শিল্প দূষণ রোধে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর