শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ডিএমপির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (২১ জুন) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি পুলিশ শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে, যা একেবারেই ভিত্তিহীন।

এতে বলা হয়, বাড্ডা থানাধীন মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউআইইউর শিক্ষার্থীদের একাংশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

কর্মসূচির শুরুতে কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলোচনা করেন এবং জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। বারবার অনুরোধ সত্ত্বেও রাস্তা না ছাড়ায় জনগণের ভোগান্তি কমাতে সকাল সাড়ে ১০টায় দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও রাস্তা দখল করে আন্দোলন শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ডিএমপি।এদিকে বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যানবাহন চলাচল অব্যাহত আছে বলেও জানিয়েছে ডিএমপি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর