শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশকে ৫০ কোটি ডলার অর্থ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি দেশের নাগরিকদের আস্থা বাড়াতে এবং আর্থিক খাতে সুশাসন ও স্থিতিশীলতা জোরদার করতে ৫০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকার সমপরিমাণ।

আজ শনিবার (২১ জুন) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন করা হয়।

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা উন্নয়নে এ অর্থ ব্যবহার হবে। বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত সরকারি রাজস্ব সংগ্রহের সংস্কার, করনীতির স্বচ্ছতা বৃদ্ধি, ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং ই-প্রকিউরমেন্ট চালুর মাধ্যমে সরকারি সেবায় দুর্নীতি প্রতিরোধে এ অর্থ ব্যয় করা হবে।

এই অর্থায়নের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে বিশ্বব্যাংকের মোট নতুন প্রতিশ্রুত অর্থায়নের পরিমাণ দাঁড়ালো ৩০৭ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক অন্যতম বড় উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে এবং এ পর্যন্ত ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও স্বল্পসুদে ঋণ দিয়েছে।

এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০ কোটি ডলার বাজেট সহায়তা অনুমোদন করেছে। এর ফলে ৩০ জুনের মধ্যে বাংলাদেশ প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পেতে যাচ্ছে।

এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বোর্ড সভায় আগামী সোমবার দুটি ঋণ কিস্তির ১৩০ কোটি ডলারের অনুমোদন পেতে পারে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর