শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত: রুবিও হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী আসাদুজ্জামান ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না: হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র আরাফার ময়দানে সমবেত সারাবিশ্বের ১৬ লাখেরও বেশি হাজি কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসি’র সাড়ে ১৩ হাজার জনবল ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ ঈদুল আযহায় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

মোহাম্মদপুর বেড়িবাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ অঞ্চলে সিটি করপোরেশনের খাস জমিতে গড়ে তোলা দোকান, রেস্টুরেন্ট, কাঠের মিলসহ কিছু অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার দুপুরে এসব স্থাপনা উচ্ছেদের পর বিকেলে উন্মুক্ত নিলামে ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। ছয় জন এই নিলামে অংশ নেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ বলেন, সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই অভিযান। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই অভিযান নয়। মহানগরীর খাল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিকতায় এই অভিযান চালাচ্ছে ডিএনসিসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর