শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গানবাংলার সিইও তাপস জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কৌশিক হোসেন তাপস জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার(১৮ জুন) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন বলে জানান ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় ইসতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী ইসতিয়াক মাহমুদ। কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা ও গুলি চালিয়ে আহত করে।

এ ঘটনায় ইসতিয়াক মাহমুদ ২০২৪ সালের ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর