শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বৃহস্পতিবার সচিবালয়ে বিক্ষোভের ঘোষণা কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫কে কালো আইন আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন সচিবালয়ের কর্মচারীরা। এ দাবিতে বৃহস্পতিবার (১৯ জুন) আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

আজ বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সচিবালয়ের ৬ নম্বর ভবনের কয়েকটি ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা জানান, আজকের (১৮ জুন) মধ্যে দাবি মেনে নিয়ে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করা হলে রোববার (২২ জুন) থেকে লাগাতার ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সেই আন্দোলনে দেশের সব সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, নেতা গোলাম রব্বানী প্রমুখ। সমাবেশ থেকে নুরুল ইসলাম আগামী দিনের কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে আবারো বিক্ষোভ সমাবেশ হবে। তিনি বলেন, আমাদের দাবি আজকের মধ্যে মানা না হলে, ২২ জুন থেকে সারা দেশের সরকারি কর্মচারীদের নিয়ে লাগাতার ও কঠোর কর্মসূচি শুরু করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর