মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

২০২৫ এর নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম উপদেষ্টা সাখাওয়াত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ বুধবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটন ও বিএসআরএম’র দেয়া চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে। এর মধ্যে ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এ সময় বাচ্চাদের জোর করে কাজে না পাঠিয়ে স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর নতুন সমন্বয়কারী হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জাপানের কাছ থেকে এক বছরের জন্য এই দায়িত্ব নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেয়া ওয়ালটনের ৬ কোটি ১২ লাখ এবং বিএসআরএম’র ২ কোটি ৫৫ লাখ টাকার চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর