বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হলো না মুশফিকের ২০০, লিটনের ১০০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:১৩ অপরাহ্ন

শ্রীলঙ্কায় গল টেস্টে  ডাবল সেঞ্চুরির স্বপ্ন উঁকি দিয়েও হলো না মুশফিকুর রহিমের। ১৬৩ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর ফিরে যান লিটন দাসও । তিনি সেঞ্চুরি মিস করেন অল্পের জন্য। ৯০ রানে সাজঘরে ফিরেন তিনি। 

গলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাঁকানোর আগে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪৮০ বল মোকাবেলা করে গড়েন ২৬৪ রানের জুটি। এরপর পঞ্চম উইকেটে লিটন দাসের সঙ্গে ২৬৫ বল খেলে গড়েন ১৪৯ রানের জুটি।

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় টাইগাররা। ৪৫ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যান এনামুল হক বিজয়, সাদমান ইসলাম অনিক ও মুমিনুল হক সৌরভের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তারা চতুর্থ উইকেটে ৪৮০ বল মোকাবেলা করে ২৬৪ রানের জুটি গড়েন। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ আর ১২তম সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম।

প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান করে বাংলাদেশ। ১৩৬ আর ১০৫ রানে অপরাজিত ছিলেন শান্ত ও মুশফিক।

আজ দ্বিতীয় দিনে ফের ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি দলীয় ৩০৯ রানে ২৭৯ বলে ১৫টি চার আর এক ছক্কার সাহায্যে ১৪৮ রান করে ফেরেন।

এরপর লিটন দাসের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। বৃষ্টি শুরু আগে তারা ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। বৃষ্টির পর খেলতে নেমে সুবিধা করতে পারেননি মুশফিক।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর