শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব শিক্ষাঙ্গণ হিসেবে গড়ে তুলতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেন প্রকৃতি ও পরিবেশবান্ধব এক উৎকৃষ্ট শিক্ষাঙ্গণে রূপ নেয়-এটি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন অস্বীকারের কোনো সুযোগ নেই। তবে এই ক্যাম্পাস গড়ে তুলতে হবে পরিবেশগত ভারসাম্য, জলাধার সংরক্ষণ ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করে।

সোমবার (১৫ জুন) সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে  তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও প্রকৃতি প্রেমের প্রেক্ষাপটে গড়ে উঠা এ বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার ও উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মুখলেসুর রহমান ও বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর