শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছেন দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান হোসাইন সালামি। পাশাপাশি দেশটির আরও কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। ইসরাইলি হামলায় শহরে বিপ্লবী গার্ডের সদর দপ্তর আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসি জেনারেল কমান্ড সদর দপ্তরে আগুন এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। 

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

অপরদিকে, ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের মারাত্মক হামলায় মূল তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং এসব ডিপোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পরিশোধনাগার এবং তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে দেশের সমস্ত অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।’

শুক্রবার সকালে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড প্রধান হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর