রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা সালাউদ্দিন টুকু

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী সম্প্রতি মারা গেছেন। শোকসন্তপ্ত পরিবার ও কাদের সিদ্দিকীকে সমবেদনা জানাতে তার টাঙ্গাইলের বাসায় যান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান টুকু। বাসায় বেশ কিছু সময় অবস্থান করেন তিনি। এ সময় পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন।

সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

এদিকে, কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর সমবেদনা জানানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে সচেতন মহল বিষয়টিকে পজিটিভভাবেই দেখছেন। অনেকে বিএনপি ও সুলতান সালাউদ্দিন টুকুর প্রশংসা করছেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় গিয়েছিলাম।’

প্রসঙ্গত, শনিবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী ও  কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী মারা যান। এরপর রবিবার (৮ জুন) তাকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর