সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে। আমাদের প্রত্যাশা এখন অনেক বেশি।

রিজিওনাল ফুটবলের ভিত্তি তৈরি করার, শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার এখনই সময়।’

বাফুফেকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অপর এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ, লাল-সবুজের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের হাতে স্বাক্ষরিত জার্সি শুধু একটি জার্সি নয়, এটি আমাদের স্বপ্ন, সাহস ও সম্ভাবনার প্রতীক। যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এই সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।’

উপদেষ্টা এক পোস্টে তারুণ্যের উৎসব ২০২৫ এর থিম সং ‘আমরা তরুণ যারা উঁচু করে শির, স্বপ্ন দেখাই এক নয়া পৃথিবীর। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ তুলে ধরেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর