শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ঈদের দিন বিরতি শেষে মেট্রোরেল চালু, মানতে হবে কিছু বিধি নিষেধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

গতকাল পবিত্র ঈদুল আযহার দিনে বন্ধ থাকার পর আজ রবিবার(৮জুন) থেকে আবারও চালু হয়েছে মেট্রোরেল। তবে মেট্রোতে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

প্রতি ৩০ মিনিট পরপর রোববার সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না বলে গেল মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফলে মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীরা যথাযথভাবে তল্লাশির মুখে পড়বেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীর সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে।

কারও কাছে কাঁচা বা রান্না মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে ঢুকতে দেয়া হবে না। এছাড়া মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর