সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঈদের দিন দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

ঈদের দিন সকাল থেকে ঢাকায়  ভ্যাপসা গরম ছিল। এর মধ্যেই চলেছে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি। বেলা বাড়তেই আকাশে কালো মেঘ জমে। । দুপুর ১টা ২নাগাদ শুরু হয় বৃষ্টি।

এদিন রাজধানীর মিরপুর, তেজগাঁও, বারিধারা, বাড্ডা, প্রগতি সরণী, গুলশান এলাকায় বৃষ্টি নামে। শুরুতে ঝিরিঝিরি বৃষ্টি হলেও এক পর্যায়ে তা রূপ নেয় মুষলধারে।

এদিকে বৃষ্টিতে স্বস্তি আসলেও কোরবানির কাজে কিছুটা বিঘ্ন ঘটে।

তবে বৃষ্টির কারণে কোরবানির পশুর রক্ত, বর্জ্য ধুয়ে গেছে। এতে দুর্গন্ধ কিছুটা কমবে। তাছাড়া সকাল থেকেই দুই সিটি করপোরেশন পশুর বর্জ্য অপসারণে লোকবল দিয়ে কাজ শুরু করেছে। বিভিন্ন মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট ভ্যান, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের কাজ করতে দেখা গেছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর