রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ অস্থায়ী সদস্য নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদ মঙ্গলবার পাঁচটি দেশ- বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া- কে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করেছে। এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংস্থা, নিরাপত্তা পরিষদ ১৫টি দেশ নিয়ে গঠিত। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে : ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এসব রাষ্ট্রগুলোর প্রত্যেকেরই ভেটো ক্ষমতা রয়েছে এবং ১০টি দেশ দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে।

গোপন ব্যালটের মাধ্যমে দেশগুলো নির্বাচিত হয়। আঞ্চলিক গোষ্ঠীগুলোর দ্বারা আসন বরাদ্দ করা হয়। মঙ্গলবার নির্বাচিত পাঁচটি দেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

তারা ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বিদায়ী সদস্য আলজেরিয়া, গায়ানা, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং দক্ষিণ কোরিয়ার স্থলাভিষিক্ত হবে এবং কাউন্সিলের অন্য পাঁচটি অস্থায়ী সদস্যের সাথে যোগ দেবে- ডেনমার্ক, গ্রীস, পাকিস্তান, পানামা এবং সোমালিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর