শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ভুল সংবাদ প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকারঃ উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন,সংবাদপত্রে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিলের খবর ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

আজ  বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আজাদ বলেন, মুজিবনগর সরকারের যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা মুক্তিযোদ্ধা। তাঁদের স্বীকৃতি দিয়ে কারও সম্মান ক্ষুণ্ন হয়নি বলেও দাবি করেন তিনি।

উপ-প্রেস সচিব বলেন, যারা এখন থেকে মিথ্যা, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। তথ্য প্রকাশে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তিনি বলেন, যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন বলেও জানান উপ-প্রেস সচিব।

এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী, র‍্যাবের ইন্টেলিজেন্স ইউনিট একটি ভয়াবহ কিলার ও হত্যাকারী দলে পরিণত হয়েছিল। অনেক সদস্য পদোন্নতি ও আকর্ষণীয় পোস্টিংয়ের আশায় এসব ঘটনায় জড়িয়ে পড়তেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর