মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ -২০২৫ পুনর্বিবেচনায় উপদেষ্টা কমিটি গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ- ২০২৫ এর বিভিন্ন ধারা পুনর্বিবেচনার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই কমিটির সুপারিশের ভিত্তিতেই অধ্যাদেশের ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারিত হবে।

আজ মঙ্গলবার (৩ জুন) আইন উপদেষ্টা বলেন, ‘অধ্যাদেশের কিছু ধারা অপব্যবহারের আশঙ্কা রয়েছে—এ বিষয়ে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বক্তব্যের সঙ্গে আমি একমত। এসব বিষয়ে গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন আছে।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা কমিটিতে আমি থাকলে কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী প্রস্তাবনা তৈরি করা হবে।’

সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ সম্প্রতি সংশোধিত অধ্যাদেশের কিছু ধারাকে ‘অবমাননাকর’ ও ‘কঠোর’ উল্লেখ করে আন্দোলনে নেমেছে। এই প্রেক্ষাপটে সরকারের এ ধরনের সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর