বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

পেশাগত বা ব্যবসায়িক প্রয়োজনে ঈদের আগে যারা বাড়িতে যাননি, তেমন অনেকেই আজ বাড়ি যাচ্ছেন।

ঈদের পরেরদিন মঙ্গলবার ঢাকার কাউন্টারগুলোতে দেখা গেছে বাড়িফেরা মানুষের ভিড়। বিশেষ করে মানিকনগর, যাত্রাবাড়ী ও গাবতলীতে উৎসব পরিবেশ বিরাজ করছে যেন। তবে ঈদের আগের মতো আজও বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। একই চিত্র দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরেও।

বাড়িফেরা যাত্রীদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আজ ঈদের পরেরদিনেও ঢাকা ছাড়ছেন। ভোগান্তি এড়াতে, সঠিক সময়ে ছুটি না পেয়ে ও পরিবহন না পাওয়াসহ নানাবিধ কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলো খোলা রয়েছে, যাত্রীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে, ঈদ শেষ করে অনেককে ঢাকায় ফিরতেও দেখা গেছে, তবে এই হার বাড়ি যাওয়া যাত্রীদের তুলনায় কম। যাদের ঈদের ছুটি কম ছিল, কিংবা ঢাকায় ফেরার তাড়া রয়েছে, তারা আজ বাড়ি থেকে ফিরছেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর