শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তথ্য প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা জনবান্ধব করা হচ্ছে : ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

তথ্য প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা জনবান্ধব করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ।

আজ রোববার (২৫ মে) রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে ভূমি মেলা, ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি বলেন, ‘ভূমি সেবা প্রদানে আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারের ফলে সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে।’

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘সরকার ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা শতভাগ অনলাইন করাসহ এ সংক্রান্ত যাবতীয় পেমেন্ট ক্যাশলেস করা হয়েছে। অনলাইনেই ভূমি উন্নয়ন কর দেওয়া সম্ভব হচ্ছে, ফলে দৈনিক গড়ে ১০-১২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে। ভূমি সেবার সাথে যুক্ত হয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) তথা পেমেন্ট গেটওয়েসহ অর্থ বিভাগের এ-চালান সিস্টেম। এতে নাগরিকদের অনলাইন সিস্টেমে পরিশোধিত ফি- সমূহ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে।’

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, মন্ত্রণালয়ের অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ হাসান, জরিপ ও সায়রাত অনুবিভাগের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস এনডিসি, মো. আব্দুর রউফ এনডিসি, আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান, মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর