শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আজ দিল্লির শেষ ম্যাচ খেলেই কাল পাকিস্তান যাবেন মুস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিযার লিগে (আইপিএল)  দিল্লি ক্যাপিটালসের হয়ে আজ শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজ। দিল্লির আজকের (২৪ মে) রাতের ম্যাচটি পরিণত হয়েছে নিয়ম রক্ষার এক ম্যাচ। জয়পুরে সে ম্যাচটি খেলে দুবাই উড়ে যাবেন মুস্তাফিজুর রহমান। সেখান থেকে ২৫ মে লাহোর এর উদ্দেশে বিমানে চড়বেন কাটার মাস্টার।

তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ২৫ মে দুই ভাগে ভাগ হয়ে দুবাই থেকে লাহোর যাবে বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজ ভারত থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ভাগের সঙ্গে পাকিস্তানের বিমানে চড়বেন।

শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের প্রথম ম্যাচটি খেলে আইপিএলে চলে গিয়েছিলেন মুস্তাফিজ। তিনি যে ম্যাচটি খেলেছিলেন, সেটি বাংলাদেশ জিতেছিল। তবে আইপিএলে মুস্তাফিজের খেলা গত দুই ম্যাচেই দিল্লি হেরেছে।

অবশ্য দুটি ম্যাচেই বাঁহাতি এ পেসার ভালো বোলিং করেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি২০ শুরু হবে আগামী ২৮ মে। পরের ম্যাচ দুটি যথাক্রমে ৩০ মে ও ১ জুন। সিরিজটি পাঁচ ম্যাচ থেকে তিন ম্যাচে নামিয়ে এনেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর