বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর একটি আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয় আরোহী সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলো।

সান দিয়াগো থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার ভোর ৩টা ৪৭ মিনিটে (গ্রিনিচ মান সময় সকাল ১০টা ৪৭ মিনিট) সেসনা ৫৫০ সিটেশন বিমানটি বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে সান ডিয়েগোর মারফি ক্যানিয়ন এলাকার একটি পাড়া অঞ্চলে পড়ে যায়। মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এই তথ্য জানিয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এনটিএসবি-র তদন্তকারী ড্যান বেকার জানান, মাটিতে কেউ গুরুতর আহত হননি।

যদিও বেকার মৃত্যুর সংখ্যা নির্দিষ্ট করে বলেননি, তবে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আগেই জানিয়েছিল, উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন।

সান ডিয়াগো কাউন্টির মেডিকেল পরীক্ষকের দপ্তর যাদের পরিচয় নিশ্চিত করেছে, তাদের মধ্যে আছেন ৪২ বছর বয়সী সংগীত এজেন্ট ডেভ শ্যাপিরো, ২৫ বছর বয়সী এমা হিউক এবং ৩৬ বছর বয়সী সেলিনা কেনিয়ন।

সংগীতজগতের পরিচিত মুখ শ্যাপিরো ‘সাউন্ড ট্যালেন্ট গ্রুপ’-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিষ্ঠানটি সুম ৪১ ও ভেনেসা কার্লটনের মতো শিল্পীদের প্রতিনিধিত্ব করেছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর