সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ভিপি নুরের বক্তব্য নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে।

শনিবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ নাজমুল করিম খানের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ মে ২০২৫ তারিখে এক গণজমায়েতে ভিপি নুর বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ঐ যাত্রাবাড়ীতে যেভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ঠিক সেভাবেই ঝুলিয়ে দেওয়া হবে।’

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের প্রতি এ ধরনের বক্তব্য শুধু শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং তা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম স্তম্ভ। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা গঠনমূলক সমালোচনা আশা করি, কিন্তু পুলিশ বাহিনীর বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

অ্যাসোসিয়েশন আরও জানায়, ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের স্থিতিশীলতা রক্ষায় পুলিশ বাহিনী নিরলস পরিশ্রম করে আসছে। এ সময়ে কোনো বিশেষ মহলের স্বার্থে পুলিশের মনোবল ভাঙার উদ্দেশ্যে এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা মনে করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নুরের  এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উল্লেখ করে,  বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এধরণের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এহেন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর